১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মান্দায় চার্জার অটোরিকশা চুরির চেষ্টা চোর গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৯:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 113

আল আমিন (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর মান্দায় চার্জারচালিত অটোরিকশা চুরির চেষ্টা কালে এক চোরকে হাতেনাতে আটক করেছে মান্দা থানা পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে জনৈক মাইনুলের নিজস্ব চালিত চার্জার অটোরিকশা (বোরাক) চুরির চেষ্টা চালানো হয়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করে এবং খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, উত্তেজিত জনতা প্রথমে আটক ব্যক্তিকে কিছুটা মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা হয় চুরি হওয়া অটোরিকশাটি।
গ্রেফতারকৃত সালমান (পিতা: হাশেম) নওগাঁ জেলার দুবলহাটি শিমুলিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ দমনে জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিদের সঙ্গে এসআই সুজনের যোগসাজশের অভি’যোগ, তদন্তের দাবি

মান্দায় চার্জার অটোরিকশা চুরির চেষ্টা চোর গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬