১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

তিতাসে প্রবাসীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ মামলা দায়ের

  • প্রকাশের সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 48

গোলাম কিবরিয়া বিশেষ প্রতিনিধি , কুমিল্লা,

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামে ওমান প্রবাসী মো. মানিক মিয়ার ওপর নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তিতাস থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মানিক মিয়ার সঙ্গে অভিযুক্তদের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মানিক মিয়ার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীর ছোট ভাই মো. ফারুক মিয়া বাদী হয়ে তিতাস থানায় মামলা নং–৮ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, নির্যাতনের সময় তাকে মারধরসহ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। পরিবার দাবি করেছে, তাকে জোরপূর্বক মাদক সেবন করানোরও চেষ্টা করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তের একটি পোস্ট নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রতিবাদে বাঘাইরামপুর, গোপালপুর ও চেঙ্গাতুলী গ্রামের স্থানীয় বাসিন্দারা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত হেলাল উদ্দিন ও অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তিতাস থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিতাসে প্রবাসীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ মামলা দায়ের

প্রকাশের সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬