০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পরিশ্রম ও কর্মদক্ষতায় শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা-(ইউএনও)

  • প্রকাশের সময় : ১১:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • 28

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী  ‎ঐকান্তিক পরিশ্রম ও কর্মদক্ষতার মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাবাসীর ভরসাস্থলে পরিণত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসেস মাশফিকা হোসেন। শাহজাদপুর উপজেলা কে সুশৃঙ্খল,নিরাপদ ও মাদক মুক্ত রাখা ছাড়া ও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় তার কার্যক্রমে স্বস্তি ফিরে এসেছে জনমনে। তিনি যোগদানের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দাপ্তরিক দ্বায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার গরীব,দুঃখী ও বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে পাশে দাড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে একটি অবাধ-সুষ্ঠু ও রক্তপাতহীন নির্বাচন পরিচালনা করার পাশাপাশি নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে জোরালো ভূমিকা পালনের মাধ্যমে শাহজাদপুরে শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসেস মাশফিকা হোসেনের সাথে কথা হলে,শাহজাদপুরে কর্মরত অবস্থায় আপনার অনুভূতি কেমন জানতে চাইলে,তিনি চ্যানেল এইচডি ২৪ এর এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোসলেম উদ্দিন সিরাজী কে বলেছেন,আমার অনুভূতি অবশ্যই ভালো। আমি সিরাজগঞ্জের শাহজাদপুরে আসার পূর্বে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলাম। বর্তমানে সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত আছি। ইনশাআল্লাহ শাহজাদপুরের আপামর সাধারণ মানুষ অত্যান্ত ভালো। আশা করি সামনের দিনে আরো ভালো কিছু উপহার দিতে পারবো। সকলের সহযোগিতায় আমাদের কাজের গতি আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

জনপ্রিয়

স্বামী-স্ত্রী দুজনই মাদক ব্যবসায় জড়িত গাঁজাসহ স্ত্রী গ্রেফতার

পরিশ্রম ও কর্মদক্ষতায় শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা-(ইউএনও)

প্রকাশের সময় : ১১:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬