
মেহেদী হাসান রাসেল
লক্ষ্মীপুরের সদর চররুহিতা ইউনিয়নের আপন দুই ভাইয়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিবাদের অবসান হয়েছে।
লক্ষ্মীপুর সদর চররুহিতা ইউনিয়ন রসুল গঞ্জ বাজার সংলগ্ন থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আজম চৌধুরী এবং তার বড় ভাই গোলাম মোস্তফা হাসান এর সাথে লিল্লার টাকা নিয়ে ভুল বুজাবুজি হয়েছে যা একটি অনাকাঙ্ক্ষিত গঠনা। পারিবারিক ভূল বুজাবুজি বিষয়টি লক্ষ্মীপুর সদর থানা এবং গন মাধ্যমে প্রকাশিত হয়। যা অত্যন্ত দুঃখজনক বলে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা জানায়। পরবর্তীতে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার নজরে আসলে তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বিদের বলেন সামাজিক ভাবে উভয়পক্ষ কে নিয়ে বসে বিষয় টি সমাধান করার জন্য। বৈঠকে উভয়পক্ষের কথা শুনে জানাযায় বিষয়টি ছিলো লিল্লার টাকা খরচ করা করা নিয়ে বড় ভাই হাসান চেয়েছেন টাকা গুলো দিয়ে মানুষের মধ্যে খাবার বিতরণ করবে এবং ছোট ভাই আজিম চেয়েছেন গরীব দিনমজুরের মাঝে কাপড় বিতরণ করবে। এই বিষয় নিয়ে দু’ভাইয়ের মাঝে ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত থানা এবং গণমাধ্যম পর্যন্ত গড়ায় যা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়। বৈঠকে এলাকার নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা বড় ভাই গোলাম মোস্তফা হাসান এবং ছোট ভাই আজিম এর সাথে ভুল বোঝাবুঝি টি নিরসন করিয়ে দেন এবং দুই ভাই সকলের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকবেন এবং ভবিষ্যতে যেকোন বিষয়ে সকল ভাইয়েরা মিলেমিশে একত্রে একমত হয় কাজ করবে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হাসান এবং আজিম উভয় দুঃখ প্রকাশ করেন। ছোট ভাই আজিম বড় ভাই হাসানের কাছ ক্ষমা চান এবং বড় ভাই হাসান আজিমকে ক্ষমা করে বুকে টেনে দেন। বৈঠকে সমাজের নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গরা ভাইয়ে ভাইয়ের মধ্যে বিরোধ নিরসন করতে পেরে সকলেই আনন্দিত।


















