০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মানবিকতার অনন্য দৃষ্টান্ত কুমিল্লা রেলস্টেশনে ‘আয়রা বুটিকস’ পরিবারের সাহরি বিতরণ

  • প্রকাশের সময় : ০২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • 102

​নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

পবিত্র রমজানের মহিমায় ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে কুমিল্লার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আয়রা বুটিকস’ পরিবার। মধ্যরাতে যখন শহর যখন নিস্তব্ধ, তখন কুমিল্লা রেলস্টেশনের প্ল্যাটফর্মে থাকা অসহায় মানুষের মাঝে উন্নত মানের সাহরি বিতরণ করেন তারা।
​এই মহৎ উদ্যোগে উপস্থিত থেকে নিজ হাতে খাবার ও পানি তুলে দেন আয়রা বুটিকস-এর স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাহসী সাংবাদিক হুমায়ুন কবির জীবন ও তার সহধর্মিণী শারমিন আহমেদ চৈতী।
​সেবার আলোয় ভাস্বর এক ব্যক্তিত্ব:
উপস্থিত ব্যক্তিবর্গ ও স্থানীয়রা জানান, হুমায়ুন কবির জীবন কেবল একজন পেশাদার সাংবাদিকই নন, বরং তিনি কুমিল্লার গর্ব ও অহংকার। সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অবহেলিত শ্রেণির অধিকার আদায়ে তার আপসহীন ভূমিকা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে নবীন ও প্রবীণ সাংবাদিকদের কাছে তিনি একাধারে পথপ্রদর্শক এবং শ্রদ্ধেয় শিক্ষকের ন্যায়।
​সাহরি বিতরণকালে হুমায়ুন কবির জীবন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছি। সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই আর ক্ষুধার্ত থাকবে না।”
​রাতের আঁধারে পরম মমতায় অসহায় মানুষের হাতে সাহরির প্যাকেট পৌঁছে দেওয়ার এই দৃশ্য উপস্থিত সবার হৃদয় জয় করে নেয়। আয়রা বুটিকস পরিবারের এই মানবিক যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা কুমিল্লাবাসীর,গোলাম কিবরিয়া চ্যানেল এইচডি 24 কুমিল্লা

জনপ্রিয়

উত্তরা ল ইয়ার্স কমিউনিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মানবিকতার অনন্য দৃষ্টান্ত কুমিল্লা রেলস্টেশনে ‘আয়রা বুটিকস’ পরিবারের সাহরি বিতরণ

প্রকাশের সময় : ০২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬