
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কবি-লেখকদের নিয়ে উপজেলা লেখক পরিষদ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ মার্চ ২০২৬ বিকেলে উপজেলার নিউ আইটি একাডেমি হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক মোঃ হাফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সাংবাদিক এ বি সিদ্দিক শাওনের আহ্বানে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা ও চ্যানেল এইচডি ২৪-এর সাংবাদিক মোঃ মোসলেম উদ্দিন সিরাজী এবং নব-বাণী’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এস এম মাহদী হাসান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সুধী সমাজের একাংশ,জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব, লেখক,নাট্যকার ও পল্লীকবি। সকলের উপস্থিতিতে বক্তারা অত্যন্ত জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। অনুষ্ঠানে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা ও পনেরো সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা তালিকায় রয়েছেনঃ ইছাক খাঁন,ডাক্তার সুকুমার সুর রায়,সিনিয়র সাংবাদিক মোঃ হাফিজুর রহমান বাবলু,মোস্তফা জাহাঙ্গীর,এ বি সিদ্দিক শাওন ও ইলিয়াস আহমেদ।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেনঃ- মোঃ সেলিম রেজা (সভাপতি),মোহাম্মদ আলী (সাধারণ সম্পাদক),মোঃ জিয়াউর রহমান (সহ-সাধারণ সম্পাদক),মোঃ মানিক চাঁদ (সহ-সভাপতি),এম এ হান্নান (সহ-সভাপতি),মোছাঃ তানিয়া তাজ (মহিলা বিষয়ক সম্পাদক),মোছাঃ জান্নাতুল ফেরদৌস (সহ-মহিলা বিষয়ক সম্পাদক),মোঃ আবু তালিব (অর্থ বিষয়ক সম্পাদক),মোঃ রবিউল ইসলাম রবি (সাংগঠনিক সম্পাদক) এবং মোঃ আব্দুর রহমান (সাহিত্য বিষয়ক সম্পাদক)। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন।





















