০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ০৬:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • 146

আজ ২৬শে মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোঃ রেজা হাসান এবং তাঁর সহধর্মিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী এবং তাঁর সহধর্মিনী। এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করেন।

পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। তাঁদের সাহস, শৃঙ্খলা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় গৌরব ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের মাঝে আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে।

জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৬:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬