০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

  • প্রকাশের সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • 68

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ   বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোঃ মনিম আল হাসান (২৮) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) শহরের সুন্দরঘোনা গ্রামের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিম আল হাসান সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকালে মনিম মোটরসাইকেলযোগে দরগা এলাকা থেকে শহরের দিকে প্রবেশ করছিলেন। এ সময় বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধ’র্ষণ ও হত্যা’র ঘটনায় দায়ের করা মাম’লায় পুলিশ হেফাজতে

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

প্রকাশের সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬