
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট সিমকী ইমাম খান। দলীয় সূত্রে জানা গেছে,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকর্মী হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে সংরক্ষিত মহিলা আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করেছেন দলের নেতাকর্মীরা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে,বিগত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এই সূত্রে এ্যাডভোকেট সিমকী ইমাম খানকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দেখছেন কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা। মনোনয়ন পেলে তিনি দলকে আরো সু-সংগঠিত করতে এবং নারী নেতৃত্বকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান।পাশাপাশি এলাকার উন্নয়ন,নারী অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান আরো জোরদার হবে বলে ও আশা প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এই বিষয়ে এ্যাডভোকেট সিমকী ইমাম খানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেছেন,’দল যদি আমাকে মনোনয়ন দেয়,তাহলে দলের আদর্শ বাস্তবায়ন,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং এলাকার মানুষের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো।” উল্লেখ্য,সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ও তার অঙ্গ সংগঠন সংশ্লিষ্টকেরা।




















