০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

যশোর শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : ০৯:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • 65

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোরের শার্শা উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।
সোমবার বিকেলে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শার্শা বাজারে মহাসড়কের উপর একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে সংগঠনটি।
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।
শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।
প্রস্তুতি সভায় বিশেষ আলোচক ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর শাখার সদস্য সচিব ওমর ফারুকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জানান, আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা উপজেলায় আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা

জনপ্রিয়

যশোর শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা

প্রকাশের সময় : ০৯:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬