০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

  • প্রকাশের সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • 37

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা (রুমা)। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতি ও আন্দোলন- সংগ্রামের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। দলীয় সূত্রে জানা গেছে,রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ,সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তার নিজ এলাকা পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সেই সাথে সিরাজগঞ্জ আসনের নেতাকর্মীরা তাকে সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে চাটমোহর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব ও পালন করেছেন। নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিলো বলে স্থানীয়রা মনে করেছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তাকে ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী সময় থেকে আন্দোলন- সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রাখতে দেখা গেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলার মুখোমুখি হয়েছিলেন এবং ২০১৮ সালে কারা ভোগ ও করেছেন তিনি। এছাড়া তাকে কয়েকদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। ছাত্র-রাজনীতিতে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের দুই বার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন,যার মধ্যে রয়েছে সদস্য,সহ-সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক পদ। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংগঠন কে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। দলীয় কার্যক্রম বেগবান করা এবং নারী জাগরণে তার ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক ভাবে মূল্যায়িত হয়েছে। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা এই নেত্রী নানা সময় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলে ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়াননি। বিএনপির নেতাকর্মীরা মনে করেছেন,তার এই দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগই তাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে দিয়েছে।

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

প্রকাশের সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬