০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চান্দিনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান: গ্রেফতার ২

  • প্রকাশের সময় : ০৪:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 22

নিজস্ব প্রতিনিধি:  কুমিল্লার চান্দিনা উপজেলায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) চান্দিনা থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ তারেক (২১), পিতা-মোঃ আব্দুস মালেক, মাতা-মোসাঃ রুপা বেগম, সাং-থানগাঁও বোদ বাড়ী, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০ টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, মাহাবুব রহমান মাহবুব (২১), পিতা-মনু মিয়া, সাং-সোনাপুর, ০৩নং মাধাইয়া ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ অনুষ্ঠিত

চান্দিনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান: গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৪:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬