১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক

  • প্রকাশের সময় : ০৬:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 119

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, উপজেলার নোয়াপাড়া রোড থেকে ধোপাখলা ফকির বাড়ি সংলগ্ন ইটের সলিং রাস্তা এলাকায় গতকাল দিবাগত রাত প্রায় ২টার দিকে মাদলা সীমান্ত বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
আটককৃত গরুগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

মাদলা সীমান্তে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় গরু আটক

প্রকাশের সময় : ০৬:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬