০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে নকল ও ভেজাল সেমাই কার’খানায় ভ্রাম্য’মাণ আদালতের অভি’যান- ১ লাখ টাকা জরি’মানা

  • প্রকাশের সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • 98

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি  ঢাকার কেরানীগঞ্জে নকল ও ভেজাল সেমাই উৎপাদনের দায়ে দুইটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আজ (১৯ মে) মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পাওয়া যায় যে, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ঈদল আযহাকে কেন্দ্র করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের নির্দেশনায় ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে শাক্তা ইউনিয়নের হামজা ডার্মিসিলি সেমাই কারখানার ম্যানেজার মোঃ রুবেল এবং মালঞ্চ এলাকার মিতালী সেমাই কারখানার ম্যানেজার মোঃ মনির হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশ সেমাই তৈরী করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ও লাইসেন্সবিহীনভাবে পরিচালিত এসব কারখানা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০) এর একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

জনপ্রিয়

কেরানীগঞ্জে নকল ও ভেজাল সেমাই কার’খানায় ভ্রাম্য’মাণ আদালতের অভি’যান- ১ লাখ টাকা জরি’মানা

প্রকাশের সময় : ০৭:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬