০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কুমিল্লার চান্দিনায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান” অ্যাংকর ইন

  • প্রকাশের সময় : ১০:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • 28

এ কে এম আজাদ, চান্দিনা, কুমিল্লা

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন,

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। বুধবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “গ্যাস নিয়ে কষ্টের দিন শেষ হোক, ঘরে ঘরে গ্যাস পৌঁছাক”—এই প্রত্যাশা থেকেই সাধারণ মানুষ আজ রাজপথে নেমেছেন। তাদের দাবি, কুটুম্বপুর এলাকা থেকে প্রায় চার দশক ধরে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ করা হলেও মাধাইয়া ইউনিয়নসহ আশপাশের অনেক এলাকায় এখনো গ্যাস সংযোগ পৌঁছেনি।

“আমাদের মাটি ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস দেওয়া হচ্ছে, অথচ আমরা নিজেরাই এই সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত গ্যাস সংযোগ বাস্তবায়ন চাই।”

স্থানীয়দের অভিযোগ, গ্যাস সংযোগ না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন নানা কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বিকল্প জ্বালানির বাড়তি ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, আহ্বায়ক কমিটির মো. অলিউল্লাহ কোম্পানী,মাওলানা মতিউর রহমান ফরাজী, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল খায়ের,আয়েত আলী মোল্লা, মো. এরশাদুল হক, মো. খায়ের মৃধা, সোহেল বিন রাজ্জাক, শাহজাহান মোল্লা, রুহুল আমিন, মিজানুর রহমান এবং সদস্য সচিব কে এম জামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, যুব সমাজ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
“দ্রুত গ্যাস সংযোগের ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

এদিকে এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে নতুন গ্যাস সংযোগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

কুমিল্লার চান্দিনায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান” অ্যাংকর ইন

প্রকাশের সময় : ১০:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬