
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি) আসলাম আলী। ধারাবাহিক মাদক বিরোধী অভিযানের সাফল্য হত্যার রহস্য উন্মোচন ডাকাতি চুরি ছিনতাই কঠোর হস্তে দমন। সলঙ্গা থানার প্রাপ্তির খাতায় আরো তিনটি সাফল্য যুক্ত হয়েছে। এই সাফল্য গুলো হলো ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার মালামাল উদ্ধার এবং সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে সলঙ্গা থানা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই স্বীকৃতি স্বরূপ সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্টুর কাছে থেকে গত বুধবার পুরস্কার গ্রহণ করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী। তিনি বলেছেন,এই অর্জন আমার একার নয়,টিমওয়ার্ক পেশা দ্বায়িত্ব ও সলঙ্গা থানার সকল কর্মকর্তার ঐকান্তিক চেষ্টার ফলস্বরূপ এই অর্জন। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সকল সিনিয়র স্যার সহ রায়গঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অর্জন সম্ভব হয়েছে।




















