০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কসবার তালতলা ব্রিজে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার, ২ জন পলাতক

  • প্রকাশের সময় : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • 58

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। এ সময় কয়েকটি রামদা ও চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌরাস্তার মোড়সংলগ্ন ব্রিজের ওপর অভিযান পরিচালনা করা হয়। কসবা থানার এসআই মোঃ নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বিল্লাল হোসেন (৪২), জুনায়েদ মিয়া (২০), রাজু (২১), রুমান ভূইয়া (২৭), মনির ওরফে কসাই মনির (৩০) এবং সুজন মিয়া (৫৫)। পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় রানা (২৮) ও শেখদল মিয়া (২৭) নামে আরও দুজন পলাতক রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩টি কাঠের বাটযুক্ত রামদা ও ৩টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পাশাপাশি পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া আরও ২টি রামদা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ৫টি রামদা ও ৩টি চাইনিজ কুড়াল জব্দের কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কসবা থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৮৬৩, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সূত্রে অভিযান পরিচালনা করা হয়। পরে এ ঘটনায় কসবা থানার মামলা নং-২৮, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয়

কসবার তালতলা ব্রিজে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার, ২ জন পলাতক

প্রকাশের সময় : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬