০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে অটোরিক্সার বেপরোয়া গতিতে অসময়ে ঝরলো একটি প্রাণ

  • প্রকাশের সময় : ০১:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • 53

মোঃ মাছুম মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাট জয়পুরহাট জেলার সদর উপজেলা গেটের সামনে একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং একজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট ৪০০শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (২১ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস লেন ক্রস করে ঘুরতে যাওয়া একটি অটো রিক্সাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন আরোহী মা*রা যান। ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট ৪০০শয্যার আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

জনপ্রিয়

জয়পুরহাটে অটোরিক্সার বেপরোয়া গতিতে অসময়ে ঝরলো একটি প্রাণ

প্রকাশের সময় : ০১:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬