১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

  • প্রকাশের সময় : ১১:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 68

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মোমিনুল ইসলাম উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন,মোমিনুল সকালে সরিষাকোল বাজারে সিএনজি অটোরিকশায় যাত্রীর জন্য অপেক্ষা করেছিলেন। এই সময়ে সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়েছে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেছেন,সকাল ৬ টা ৩৭ মিনিটে সরিষাকোল বাজারে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের সঙ্গে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রকাশের সময় : ১১:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬