১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার বেশি ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

  • প্রকাশের সময় : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 84

নিজস্ব প্রতিবেদক:

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৫১ হাজার টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার বেশি ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

প্রকাশের সময় : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬