০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দেবিদ্বারে নির্মাণ কাজে বাঁধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : ০১:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 38

মোঃ রাসেল আহমেদ দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে আকলিমা আক্তার নামে এক নারীর বসত বাড়িতে নির্মাণাধীন ভবনের কাজে বাঁধা প্রদান, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা প্রতিবেশী শাহিনা আক্তার ও তাহার স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে দেবিদ্বার পৌরসভার ছোটআলমপুরের বলিমন্দের বাড়িতে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিধবা আকলিমা আক্তার তাহার স্বামীর বসত বাড়িতে উচু ভবন নির্মাণ করছেন। কিন্তু প্রতিবেশী অভিযুক্ত শাহিনা আক্তার ও তাহার স্বামী জোরপূর্বক ভবনের মধ্যে টিন দিয়ে বেড়া দিয়ে দখলের চেষ্টা, চাঁদা দাবি ও নির্মাণ কাজে বাঁধা প্রদান করেছেন।

ভুক্তভোগী আকলিমা বেগম জানান, তাহার স্বামী নেই। দেবররা প্রবাসে থাকেন। তাদের অর্জিত অর্থ দিয়ে স্বামী ও দেবরদের বাড়িতে দালান নির্মাণ করছেন। শুরুতে নির্মাণ কাজে কোন বাঁধা বা আপত্তি ছিল না প্রতিবেশী শাহিনার। কিন্তু গত কয়েকমাস ধরে নির্মাণ কাজে বাঁধা, সে তাদের জায়গাতে নিজের জমি রয়েছে বলে এমন দাবি তুলেন। সীমানা জটিলতার দাবি তুলে জোরপূর্বক নির্মাণের সিমেন্ট, ইট, রড লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও তুলেন তিনি।

তিনি আরো বলেন, নির্মাণ কাজে বাঁধার পর আমি থানা পুলিশের দারস্থ হই। পুলিশ তদন্তের পর আমাকে নির্মাণ কাজে কোন বাঁধা নেই এমন রায় পাই। তারপরেও স্হানীয়দের মাধ্যমে একাধিক সালিশ হয়। সালিশে আমিন দ্বারা সীমানা নির্ধারণের মাধ্যমে কাজ করতে বলা হয়। সামাজিক সালিশ অমান্য করে ফের অভিযুক্ত শাহিনা আদালতে মামলা করে। আদালত মামলা তাহার পক্ষে রায় দিয়ে, নির্মাণ কাজে কোন বাঁধা নেই বলে অনুমতি প্রদান করে। তবুও অভিযুক্তরা তাহার বাড়ির নির্মাণ কাজে বাঁধা ও নির্মাণের সিমেন্ট, ইট লুটপাট করছে। ফের গত দুইদিন আগে টিন দিয়ে বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন বলে জানান তিনি। তাহার কাছে মোটা অংকের টাকা দাবি করেন। বাড়িতে পুরুষ শূন্য হওয়াতে নিরুপায় হয়ে জোর জবরদখলে তিনি কোন বাঁধা দিতে পারেন না বলে অভিযোগ করেন।

এবিষয়ে অভিযুক্ত শাহিনা আক্তারের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরণের হুমকি ধমকি দেন। ফের আদালতে মামলা করার কথাও জানান।

এবিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা। এছাড়াও প্রশাসনিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে।

জনপ্রিয়

দেবিদ্বারে নির্মাণ কাজে বাঁধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ০১:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬