০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও চুরির অভিযোগ

  • প্রকাশের সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 17

মুহাম্মদ আকতার হোসাইন নেজামী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল জলিল আম্বিয়া কলেজের পাশে প্রবাসী উজ্জ্বল দত্তের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের মালিকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুকুরের মালিক প্রবাসী উজ্জ্বল দত্তের অভিযোগ, তাঁর পুকুরে থাকা মাছগুলো রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগ করে নিধন করে নিয়ে গেছে। তিনি জানান, পুকুর থেকে মাছ ধরার সময় আশপাশের মানুষকেও মাছ দিয়ে থাকেন। এরপরও তাঁর পুকুরে এমন ঘটনা ঘটায় তিনি হতাশ ও ক্ষুব্ধ।

তিনি আরও বলেন, সরকার মাছের উৎপাদন বাড়াতে মাছ চাষে গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করছে, যাতে সাধারণ মানুষ মাছের চাহিদা পূরণ করতে পারে। এমন পরিস্থিতিতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও চুরির মতো ঘটনা মৎস্য চাষের জন্য উদ্বেগজনক।

উজ্জ্বল দত্তের আশঙ্কা, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মৎস্য চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং মাছ চাষে আগ্রহ হারাতে পারেন।

এ অবস্থায় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

বোয়ালখালীতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও চুরির অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬