
ডেস্ক নিউজ | চ্যানেল এইচডি ২৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বিল্লাল ওরফে সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকেল সাড়ে ৪টার দিকে কসবা থানাধীন বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা এলাকায় নয়নপুর থেকে মন্দবাগগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নাজির হোসাইনসহ পুলিশের একটি দল থানার আওতাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ বিল্লাল ওরফে সুমনকে আটক করা হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার মোঃ বিল্লাল ওরফে সুমন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেলতলী (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ওলফত আলী এবং মাতার নাম হতু বেগম।
এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


















