০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

উল্লাপাড়ায় বিজয়ের লক্ষ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে এম আকবর আলীর পক্ষে সক্রিয় এ্যাড. সিমকী ইমাম খাঁন

  • প্রকাশের সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • 95

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ-৪( উল্লাপাড়া-সলঙ্গা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাইকোর্টের আইনজীবী এ্যাডভোকেট সিমকী ইমাম খাঁন।

এ্যাডভোকেট সিমকী ইমাম খাঁন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন ঘোষণার আগে তিনি উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগও চালিয়ে যান। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এম আকবর আলীকে মনোনয়ন দেওয়ার পর তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

রবিবার সন্ধ্যায় এম আকবর আলীর উল্লাপাড়ার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সিমকী ইমাম খাঁন। এ সময় এম আকবর আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন,এ্যাডভোকেট সিমকী ইমাম খাঁনের সক্রিয় অংশগ্রহণে উল্লাপাড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।

জনপ্রিয়

কুমিল্লার শাসনগাছায় জিপির নামে চাঁদাবাজির মহোৎসব: দিশেহারা চালক ও সাধারণ যাত্রী

উল্লাপাড়ায় বিজয়ের লক্ষ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে এম আকবর আলীর পক্ষে সক্রিয় এ্যাড. সিমকী ইমাম খাঁন

প্রকাশের সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬