১০:২০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

‎উল্লাপাড়ায় বিনামূল্যে ৯ শত জন প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ

  • প্রকাশের সময় : ১১:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 140

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রবি মৌসুমে এই বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বুধবার ১৭  ডিসেম্বর উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ বগুড়া অঞ্চল, বগুড়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শারমিন আক্তার রিমার সভাপতিত্বে
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকরা। কৃষি বিভাগ সূত্রে জানা গিয়েছে ,চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় মোট ৯ শত জন কৃষকের মাঝে ২ কেজি করে SL- 8H বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

জনপ্রিয়

স্বামী-স্ত্রী দুজনই মাদক ব্যবসায় জড়িত গাঁজাসহ স্ত্রী গ্রেফতার

‎উল্লাপাড়ায় বিনামূল্যে ৯ শত জন প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ

প্রকাশের সময় : ১১:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫