
কুমিল্লা জেলা প্রশাসকের সাথে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। মতবিনিময়কালে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জেলার উন্নয়নে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। এছাড়া সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
প্রতিবেদক: গোলাম কিবরিয়া
চ্যানেল এইচডি ২৪, কুমিল্লা।



















