১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কুমিল্লা-৫: জনগণের সেবায় আসছেন আবুল কালাম ইদ্রিস

  • প্রকাশের সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • 89

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপজেলায় বাংলাদেশের মুসলিম লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কালাম ইদ্রিস প্রতিশ্রুতিবদ্ধভাবে জনগণের সেবা করতে প্রস্তুত।

নাগাইশ গ্রামের কৃতি সন্তান, জাপান প্রবাসী, বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা ও মেজর এম.এ. গনি সাহেবের ভাতিজা আবুল কালাম ইদ্রিস তার দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় সংকল্প নিয়েছেন।

আবুল কালাম ইদ্রিস বলেন, “বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্য। আমি তাদের কল্যাণ এবং উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে সুযোগ দিলে আমি সবার জন্য কাজ করব।”

তিনি নাগরিকদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন, “হারিকেন মার্কায় ভোট দিয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার জনগণের সেবা করার সুযোগ দিন।”

বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বস্তরের জনগণ ইতিমধ্যেই প্রচারের মাধ্যমে তাঁর সঙ্গে যুক্ত হয়ে তাঁকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছে। এলাকাবাসী আশাবাদী যে, আবুল কালাম ইদ্রিস নির্বাচিত হলে স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ কল্যাণ ক্ষেত্রে নতুন অধ্যায় সূচিত হবে।

জনপ্রিয়

মাদ্রাসার ছাত্র ইয়াসিন (তামিন এর সন্ধান চায় আবুল বাসারের পরিবার

কুমিল্লা-৫: জনগণের সেবায় আসছেন আবুল কালাম ইদ্রিস

প্রকাশের সময় : ০৭:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬