০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কুমিল্লায় মাননীয় সংসদ সদস্যের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৬:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • 24

কুমিল্লার আদর্শ সদরে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মনিরুল হক চৌধুরীর সাথে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা-চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো উপস্থাপন করেন। মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মনিরুল হক চৌধুরী জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, আদর্শ সদর, কুমিল্লা।
সভাটি পারস্পরিক সমন্বয় ও কার্যকর প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়।

জনপ্রিয়

কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী সাইয়েদ গ্রেপ্তার

কুমিল্লায় মাননীয় সংসদ সদস্যের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬