
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ভূঁইয়া বাড়ির পূর্ব পাশে একদল মাটি খেকো চক্র প্রকাশ্যে কৃষিজমি থেকে প্রায় ২০/২৫ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
এভাবে গভীর করে মাটি কাটার ফলে ফসলি জমি চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে পরিবেশগত ভারসাম্যহীনতা। স্থানীয় কৃষকরা ক্ষতির মুখে পড়লেও অজ্ঞাত কারণে এখনো কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।
প্রশ্ন হলো—কারা এই মাটি কাটার সঙ্গে জড়িত?
প্রশাসনের নজরদারি কোথায়?
কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কবে?
আমরা অবিলম্বে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। কৃষিজমি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
#চৌদ্দগ্রাম #কালিকাপুর #কৃষিজমিরক্ষা #অবৈধমাটিকাটা #প্রশাসনেরদৃষ্টি_আকর্ষণ






















