০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

জয়পুরহাটে ব্যালট পেপারের ফটোকপি: দোকান মালিকসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : ১০:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 49

জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ব্যালট পেপারের ফটোকপি করে বিতরণের অভিযোগে একটি ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাত্রাই বাজারের একটি ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) এবং তার দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) ও মোস্তাফিজুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে যে একটি দোকানে মূল ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলোর ফটোকপি করা হচ্ছে এবং তা বিভিন্ন প্রার্থীর কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এমন সংবাদের পর প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ওই দোকানে অভিযান পরিচালনা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ফটোকপি করা বেশ কয়েকটি ব্যালট পেপার জব্দ করে।
আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে দোকান মালিক জানান, তিনি মোট ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি করেছেন। এরপর তাকে ও তার দুই কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রার্থীর কর্মী দাবি করেন, ভোটাররা যেন ভোট প্রদানের সময় ভুল না করেন বা ব্যালট নষ্ট না হয়—এ উদ্দেশ্যে নমুনা হিসেবে এসব ফটোকপি বিতরণ করা হচ্ছিল। তাদের দাবি, এ ক্ষেত্রে দোকান মালিকের সরাসরি দায় থাকার কথা নয়।
তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে নির্বাচনকালীন একটি স্পর্শকাতর বিষয় হিসেবে দেখছে। কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী সাইয়েদ গ্রেপ্তার

জয়পুরহাটে ব্যালট পেপারের ফটোকপি: দোকান মালিকসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ১০:১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬