০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কসবা থানার ওসি নাজনীন সুলতানা

  • প্রকাশের সময় : ১১:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • 37
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাজনীন সুলতানা, অফিসার ইনচার্জ, কসবা থানা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) তিনি জেলার সুযোগ্য পুলিশ সুপারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
এদিকে একই থানায় কর্মরত এসআই মো. ফারুক হোসেন জানুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি এএসআই আছহাব উদ্দীন জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তাঁদের এই সাফল্যে কসবা থানার পেশাদারিত্ব ও দক্ষতার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কসবা থানা সূত্রে জানানো হয়, টিম কসবা থানার সমন্বিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা এবং পুরস্কারপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং আদালতের পরোয়ানা তামিল কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির মাধ্যমে কসবা থানা জেলার মধ্যে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে স্থানীয় মহলে অভিমত ব্যক্ত করা হয়েছে।
জনপ্রিয়

কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী সাইয়েদ গ্রেপ্তার

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কসবা থানার ওসি নাজনীন সুলতানা

প্রকাশের সময় : ১১:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬