
বারেশ্বর মডেল একাডেমিতে এক শিক্ষামূলক ও প্রীতিভোজমূলক অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যক্তি জনাব সফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালাউদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল অদুদ মেম্বার এবং বাংলাদেশ পুলিশের সদস্য মোস্তফা কামাল বাবুল।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আবুল খায়ের মাহাবুব মাষ্টার এবং সাদপপুর ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মহিউদ্দিন বিএসসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারেশ্বর মডেল একাডেমির সভাপতি জনাব ধনু মিয়া। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন জনাব আব্দুর রহিম সুমন মাষ্টার।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আলী আহাম্মদ স্বপন মাষ্টার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ— মোসা: আমেনা বেগম, মোসা: তাসলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, মোসা: জান্নাত আক্তার, মোসা: পপি আক্তার এবং জনাব মো: আব্দুল্লাহ হুজুর।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।


















