
মেহেদী হাসান রাসেল বিশেষ প্রতিনিধি আজ ৩ ই মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার বাংলাদেশের নিবন্ধিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এম এইচ আযাদ মালদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ দেওয়ানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী এড.ফরিদ খান নয়ন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.হাসান মাহমুদ, গ্রীন ল্যান্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মহি উদ্দিন আলমগীর,আলহাজ্ব মাওলানা লোকমান হোসেন হুজুর দুধ মুখা দরবার শরিফ, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব ফেনীজেলা কমিটির বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতিত নিপিড়ীত অধিকার বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতি একত্বতা প্রকাশ করে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ৭ জন সাংবাদিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন ক্রমে সাংগঠনিক ভাবে উক্ত সাংবাদিক দ্বয় কে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয় এর অনুমতি ক্রমে ফেনীজেলা কমিটির বিভিন্ন পদ ও পদবীতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত করা হয়।



















