০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

  • প্রকাশের সময় : ০৮:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 67

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ 

‎সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেত্রীরা। সরকারী দল বিএনপি ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে এককভাবে ২০৯ টি আসনে জয় পেয়েছে। সে অনুযায়ী আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে দলটি পাবে ৩৫টি আসন । এই সব আসনের বিপরীতে দলটির শতাধিক সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে তদবির চালিয়ে যাচ্ছেন। বিধি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। একটি সংরক্ষিত নারী আসন পেতে ছয়জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। সেই হিসাব অনুযায়ী বিএনপি ৩৫টি আসন পাবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানিয়েছেন,সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রক্রিয়া কার্যক্রম শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবেন,মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। বিধি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। কমিশন সেই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে। বিএনপি নেতারা বলেছেন,আগামী সংসদে সংরক্ষিত আসনে কারা দলীয় মনোনয়ন পাবেন কিংবা কোনো যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে– এই সব নিয়ে এখনো দলে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে, যোগ্যপ্রার্থী হয়ে ও সাধারণ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন এমন নারী নেত্রীরা স্বাভাবিকভাবে প্রাধান্য পাবেন। পাশাপাশি বিগত সময়ে আন্দোলন- সংগ্রামে সক্রিয় থাকা মহিলা দল,ছাত্রদলের সাবেক-বর্তমান নেত্রীরা মনোনয়ন পাবেন। এ ছাড়া দলের স্থায়ী কমিটির নেতাদের স্ত্রীদের মধ্যে কেউ কেউ সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পারেন বলে দলের মধ্যে আলোচনা রয়েছে। সংরক্ষিত আসন নিয়ে দলে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না হলে ও মনোনয়ন প্রত্যাশী বিএনপির নারী নেত্রীরা থেমে নেই। যে যার মতো করে দলের স্থায়ী কমিটির নেতাসহ দলের প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাৎ করে লবিং করে যাচ্ছেন। কেউ কেউ বিগত দিনের রাজনৈতিক ত্যাগ- তিতীক্ষার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশার কথা জানাচ্ছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে,এই বার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আলোচনায় আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আকতার জাহান শিরিন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট সিমকী ইমাম খান,ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ,ঢাকা-১৪ আসনের বিএনপির পরাজিত প্রার্থী মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি,সংগীত শিল্পী বেবী নাজনীন, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন,বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা,শাম্মী আখতার,মহিলা দলের ঢাকা দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার,মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী,যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান,বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা খান,সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নাভীলা চৌধুরী,রেহানা আক্তার রানু, বদরুন্নেসা সরকারি কলেজ ছাত্র দলের প্রথম ভিপি বেগম খায়রুন নাহার,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী,প্রয়াত বিএনপি নেতা নাছির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা,ছাত্রদলের সাবেক নেত্রী নাদিয়া পাঠান পাপন,রুমানা মোর্শেদা কনকচাঁপা,এই সময়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাডভোকেট সিমকী ইমাম খান চ্যানেল এইচডি ২৪ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্ট মোঃ মোসলেম উদ্দিন সিরাজী কে বলেছেন,বিগত ১৭ বছর মাঠের রাজনীতিতে সম্মুখসারিতে ছিলাম। দলের দুঃসময়ে সততার সঙ্গে রাজনীতি করেছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ও নেই। আমি আশা করি দল ত্যাগীদের মূল্যায়ন করলে আমাকে ও মূল্যায়ন করবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা চ্যানেল এইচডি ২৪ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্ট মোঃ মোসলেম উদ্দিন সিরাজী কে বলেছেন,সরকারের দূর সময় থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছি। আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে একটানা ৬ মাস কারাগারে ছিলাম। ৫টি মামলার আসামি হয়েছি। আমি আশা করি দল ত্যাগীদের মূল্যায়ন করবে। যেহেতু আমি আন্দোলন-সংগ্রামে ছিলাম,সেই হিসাবে আমাকে মূল্যায়ন করবে বলে প্রত্যাশা করি এবং সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পাব বলে আশা করি। বিএনপির একটি সূত্রে জানা গিয়েছে, এই বার এক পরিবার থেকে দুইজনকে সংসদ সদস্য না করার সিদ্ধান্ত আছে দলের। এটি কার্যকর করা দলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে অনেকে ধারণা করেছেন।

জনপ্রিয়

স্বামী-স্ত্রী দুজনই মাদক ব্যবসায় জড়িত গাঁজাসহ স্ত্রী গ্রেফতার

বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

প্রকাশের সময় : ০৮:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬