১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

  • প্রকাশের সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • 195

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

২১ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার কসবা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের কাছ থেকে আনন্দঘন পরিবেশে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কসবা উপজেলা বিএনপি ও কসবা পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়।

নেতৃবৃন্দরা আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত নেতৃত্বের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী বিগত দিনে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া মনোনয়ন পেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনে দল আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আয়ূম খান, সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামালসহ উপজেলা ছাত্রদল, মহিলা দল এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশের সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫