১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, নেতৃত্বে মোঃ আবু সাঈদ ও মোহাম্মদ হাসান

  • প্রকাশের সময় : ০২:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 38

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখা ছাত্র অধিকার পরিষদ তাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করেছে। অনুষ্ঠানে আহ্বায়ক মোঃ আবু সাঈদ সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব মোহাম্মদ হাসান সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন। কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পুষ্প চন্দ্র বর্মন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তামজিদ হাসান ধ্রুব, কার্যকরী সদস্য আশিক রাজসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা। আলোচনা সভায় আহ্বায়ক মোঃ আবু সাঈদ বলেন, “ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনে আমরা অতীতের সংগ্রামকে স্মরণ করে ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার করি।”সদস্য সচিব মোহাম্মদ হাসান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সংগ্রামের ধারাবাহিকতা ও অঙ্গসংগঠনের শক্তি প্রমাণ করে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং অধিকার রক্ষা নিশ্চিত করা।”বক্তারা আরও জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে ছাত্র অধিকার পরিষদ আত্মপ্রকাশ করেছে।  পরবর্তীতে আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত হয় যুব, শ্রমিক, পেশাজীবী ও রাজনৈতিক অঙ্গসংগঠন গণ অধিকার পরিষদ। ছাত্র অধিকার পরিষদ তার অঙ্গসংগঠন হিসেবে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয়, সংগঠনের সাবেক নেতা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বর্তমানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এটি সংগঠনের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, নেতৃত্বে মোঃ আবু সাঈদ ও মোহাম্মদ হাসান

প্রকাশের সময় : ০২:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬