০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

‎রমজানে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী,চাপে সাধারণ ক্রেতারা

  • প্রকাশের সময় : ০৬:৫৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • 51

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র রমজান মাসকে ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে লেবু, শসা,বেগুন,ডিম ও ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায়,ইফতারে বহুল ব্যবহৃত লেবু ও শসার দাম আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে বেগুন ও অন্যান্য সবজির দাম ও ঊর্ধ্বমুখী। ভোজ্যতেলের বাজারে ও অস্থিরতা বিরাজ করেছে। ক্রেতাদের অভিযোগ,রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় দাম বাড়িয়ে দেন। তারা বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।
‎তবে ব্যবসায়ীরা বলেছেন,পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ সংকটকে ও তারা মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন।

জনপ্রিয়

কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারী সাইয়েদ গ্রেপ্তার

‎রমজানে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী,চাপে সাধারণ ক্রেতারা

প্রকাশের সময় : ০৬:৫৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬