০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রায়গঞ্জে সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে নিহত ২ জন আহত প্রায়ই ১৫ জন

  • প্রকাশের সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 26

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয়ের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ৮ টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-উপজেলার গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) ও একই গ্রামের মরহুম মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০) স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার গোয়ালপাড়া এলাকার একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও প্রতিপক্ষ আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সোমবার সকালে পুকুরে জাল টানাকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান আলী বলেছেন, ‘নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেছেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে।

জনপ্রিয়

নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনকে জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

রায়গঞ্জে সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে নিহত ২ জন আহত প্রায়ই ১৫ জন

প্রকাশের সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬