১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

  • প্রকাশের সময় : ০৯:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 182

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনের কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছিলো।

শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মাসফিকা হোসেন এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

এসময় শাহজাদপুর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সারা দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছিলো। কর্মসূচির মধ্যে ছিলো কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা।

অনুষ্ঠানগুলোতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

প্রকাশের সময় : ০৯:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫