১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচন সমন্বয়ক কমিটির সদস্য হলেন এ্যাড সিমকী ইমাম খান

  • প্রকাশের সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 73

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরো সুসংগঠিত ও গতিশীল করতে সিরাজগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ নির্বাচন সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা,আন্দোলন-সংগ্রামে একজন পরীক্ষিত নেত্রী এ্যাডভোকেট সিমকী ইমাম খাঁন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডকে সুশৃঙ্খল,কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। উক্ত নির্বাচন সমন্বয়ক কমিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অনুমোদন করেছেন। দীর্ঘদিন ধরে এ্যাডভোকেট সিমকী ইমাম খান দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই মনোনয়নে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করেছে। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন,তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞ নেতৃত্বে আগামী দিনে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী কার্যক্রম আরো শক্তিশালী হবে এবং ধানের শীষ প্রতীক বিজয়ের পথে অগ্রসর হবে।

জনপ্রিয়

মাদ্রাসার ছাত্র ইয়াসিন (তামিন এর সন্ধান চায় আবুল বাসারের পরিবার

সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচন সমন্বয়ক কমিটির সদস্য হলেন এ্যাড সিমকী ইমাম খান

প্রকাশের সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬