১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

‎সিরাজগঞ্জ–৪ আসনের প্রার্থীকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

  • প্রকাশের সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • 103

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ–৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য (এমপি) নির্বাচীত হলে তাঁকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এই  সময় জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ বলেও মন্তব্য করেছেন তিনি। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক জনসভায় জামায়াত আমির এই সব মন্তব্য করেছেন। এই সময় ফ্যাসিবাদী আমলে জামায়াত নেতাদের বিনা বিচারে হত্যা ও নির্যাতনের নিন্দা জানিয়েছেন ডা.শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটি জনগণ চায় না। দাঁড়িপাল্লা’ সমাজের সবখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। জামায়াত আমির দাবি করেছেন, ৫ আগস্টের পর জামায়াতের সাড়ে তিন কোটি নেতা-কর্মী কোনো অপকর্মে লিপ্ত হয়নি বলে তিনি দাবী করেছেন। অন্যদিকে ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতা-কর্মীরা টেম্পুস্ট্যান্ড দখল ও মামলা বাণিজ্য করেছেন বলেও অভিযোগ তাঁর। জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘হ্যাঁ-ভোট পরাজিত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং সরকার গঠন সফল হবে না। এই সময়ে তিনি আরো বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের সময় দীর্ঘদিন জুলুমের স্বীকার হয়েছেন। ডান্ডাবেড়ি পড়িয়ে কোর্টে হাজির করেছিলেন এই রফিকুল ইসলাম খাঁন সাহেব কে। আইনের তোয়াক্কা করেন নাই কখনো। হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। ২৪ জানুয়ারী শনিবার বিকালে উপজেলার স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছিলো। এই সময়ে জামায়াত মনোনীত উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমরা লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। সবাই মিলে আমরা এই দেশটা ঐক্যবদ্ধভাবে সাজাবো ইনশাআল্লাহ। এই সময়ে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.হেলাল উদ্দিন,ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড.মাওলানা নজরুল ইসলাম,উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিসের উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শামীম আহমেদ,জাতীয় নাগরিক পার্টির সংগঠক মোশাররফ আদনান,সিরাজগঞ্জ জেলা শিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সোয়াইব, সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি আব্দুল্লাহ,উল্লাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি আশিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, সলঙ্গা থানা শিবিরের সভাপতি মহসিন আলম প্রমুখ।

জনপ্রিয়

মাদ্রাসার ছাত্র ইয়াসিন (তামিন এর সন্ধান চায় আবুল বাসারের পরিবার

‎সিরাজগঞ্জ–৪ আসনের প্রার্থীকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

প্রকাশের সময় : ১০:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬