
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা বিতরণ কর্মীসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ২২ জানুয়ারী বিকেলে উপজেলার কৃষি কর্মকর্তার কার্যলয় চত্বরে এই অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলামের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাজিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্ধোধন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জনাব মোঃ মাসুদ রানা। এই সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব মোঃ মমিনুল ইসলাম বলেছেন এই অঞ্চলে তথা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষকদের কৃষি কাজের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আঁখের বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এতে করে ১০ জন কৃষকের প্রতি জন কৃষক পাচ্ছেন ১ বিঘা আঁখ চাষের জন্য ২২ কেজি টিএসপি সার,১৮ কেজি এমওপি সার,আঁখের বীজ এবং সেচ বাবদ এক হাজার চারশত চল্লিশ টাকা। এই সময়ে অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ মাসুদ রানা তাঁর বক্তব্য বলেছেন, আজকে যে সকল কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা বিতরণ করা হলো এই আঁখ চাষে কৃষকেরা লাভবান হবে এবং আমি তথা আমরা উপজেলা প্রশাসন চাই যে আপনারা যেমন এই আঁখ চাষে লাভবান হবেন অন্য কৃষক তথা বাকী কৃষকদের ও এই ধরনের আঁখ চাষে উদ্ধুদ্ব করতে হবে। এই সময় তিনি আরো বলেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এতো সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাই এবং এই সকল বিনামূল্যে প্রণোদনা বিতরণের কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে এই আশা ব্যাক্ত করেছি। সেই সাথে উপজেলা প্রশাসন তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময়ের জন্য প্রতিটি কৃষকের পাশে আছে এবং সামনের দিনে ও থাকবে বলে এই আশা ব্যাক্ত করেছি। এই সময়ে বিনামূল্যে প্রণোদনা বিতরণের ১০ জন কৃষকের কাছে জানতে চাইলে প্রশ্নের উত্তরে তারা বলেছেন শুধু আঁখ চাষের জন্য নয় মৌসুমে যে সকল ফসল ফলানো সম্ভব সকল ফসল চাষের ক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা একান্ত কামনা করেছি




















