০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সমাধি দেখতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে

  • প্রকাশের সময় : ১২:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • 164

ওসমান হাদির সমাধি দেখতে মানিক মিয়া থেকে টিএসসি পর্যন্ত জনস্রোত শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।

এ সময় রাস্তার জনসমুদ্র ভেদ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সমাধি প্রাঙ্গণে পৌঁছায়। দাফনের সুবিধায় ওই এলাকায় ব্যারিকেড দিয়ে জনসমাগম আটকে রাখা হয়।

এরপর বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। জানাজাপূর্ব বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

জনপ্রিয়

বুড়িচং–ব্রাহ্মণপাড়ায় উন্নয়ন প্রকল্প ছয় মাসে দৃশ্যমান হবে: এমপি জসিম উদ্দিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সমাধি দেখতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে

প্রকাশের সময় : ১২:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫