
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ‘মুক্তপঠন’ এর আয়োজনে
পরিবেশ সংরক্ষণ ও পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী এক কর্মসূচির আয়োজন করা হয়েছিলো।“বই দিন,গাছ নিন; সবুজ হোক, আমাদের দিন”স্লোগানকে সামনে রেখে শুক্রবার ৫ জুন বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছিলো।
অনুষ্ঠানে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শতাধিক ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিলো।
আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো বইয়ের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি। অংশগ্রহণকারীরা নিজের সংগ্রহে থাকা পুরোনো বই দান করে গাছের চারা সংগ্রহ করেছেন। এছাড়া বই দিতে না পারা অংশগ্রহণকারীদের মধ্যেও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ”অনুষ্ঠানে ‘মুক্তপঠন’-এর প্রতিষ্ঠাতা ও জাতীয় শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুক্তারুজ্জামান। তিনি বলেছেন,“তরুণ প্রজন্মকে মাদক,সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বই পড়ার বিকল্প নেই। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম,উল্লাপাড়া বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ,চ্যানেল এইচডি ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,উপজেলা লেখক পরিষদের সহ-সভাপতি ও কবি সাহিত্যিক এম এ হান্নান,এই সময়ে বক্তরা তাদের বক্তব্য বলেছেন,“বই ও গাছ মানুষের পরম বন্ধু। বই মানুষকে আলোকিত করে,আর গাছ রক্ষা করে পরিবেশ ও জীবন। আসুন,আমরা সবাই বই পড়ি এবং বেশি বেশি গাছ লাগাই। “পড়ো,নিজেকে জানো; বাঁচার জন্য পড়ো। বই মানুষের চিন্তা ও মনকে সমৃদ্ধ করে,আর গাছ আমাদের জীবন ও পরিবেশকে সুরক্ষা দেয়। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী জ্ঞানের আলোয় আলোকিত হোক এবং একই সঙ্গে আমাদের চারপাশ সবুজে ভরে উঠুক।”গাছের চারা হাতে পেয়ে শিশু-কিশোরদের মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। তারা গাছকে নিজেদের বন্ধুর মতো আগলে ধরে। অনেকেই প্রতিশ্রুতি দেয়,বইয়ের মতোই যত্ন নিয়ে তারা চারাগুলো লালন-পালন করবে এবং বড় করে তুলবে। অনুষ্ঠানে উল্লাপাড়ার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পরিবেশ ও শিক্ষাবান্ধব এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যা করার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মুক্তপঠনের এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরিবেশ সংরক্ষণ ও জ্ঞানচর্চার সমন্বয়ে এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।




















