০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত –

  • প্রকাশের সময় : ০৯:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • 41

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা পরিবারের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উল্লাপাড়ার মাহতাব মার্কেটের দ্বিতীয় তলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছিলো। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ-শিক্ষা  মাধ্যমিকের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস। এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শামীম হাসান বলেছেন, “শিক্ষকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে,যাতে তারা ভবিষ্যতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেছেন, বর্তমান যুগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।” অনুষ্ঠানে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে। পরে উপস্থিত সবার মাঝে ইফতার ও পরিবেশন করা হয়েছে। স্থানীয় শিক্ষকেরা বলেছেন,এই ধরনের আয়োজন শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সামনের দিনে।

জনপ্রিয়

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত –

প্রকাশের সময় : ০৯:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬