০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কসবায় ৭৫ কেজি গাঁজাসহ মিনি কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

  • প্রকাশের সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 34

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ একটি হলুদ রঙের মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৪০ মিনিটে কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাগর হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় বোতল ফ্যাক্টরির পাশের মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় ৭৫ কেজি গাঁজা, একটি হলুদ রঙের মিনি কাভার্ড ভ্যান এবং গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম কিবরিয়া রবিন (২৬), পিতা মৃত লিয়াকত আলী এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর (মাধবপুর) গ্রামের মো. শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম প্রকাশ সিজান (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, জব্দ করা মিনি কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর চট্ট-মেট্রো-ন-১১-৯৭১৮। গাঁজা বহনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ডেস্ক নিউজ | চ্যানেল এইচডি ২৪

জনপ্রিয়

কসবায় ৭৫ কেজি গাঁজাসহ মিনি কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

প্রকাশের সময় : ০৮:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬