০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কসবা থানার মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার, দম্পতি গ্রেফতার

  • প্রকাশের সময় : ১২:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • 45

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ ২০২৬) রাতে পরিচালিত এ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানার একটি দল মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আব্দুল রহিম, এসআই (নিঃ) হারুনুর রশিদ, এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেন, এএসআই (নিঃ) উজ্জল আকন্দ ও এএসআই (নিঃ) হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানটি ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাত ৯টা ১৫ মিনিটে কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কল্যাণ সাগরের উত্তর পাড় এলাকায় পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামি মোঃ মিজান মিয়ার দোকানে তল্লাশি চালিয়ে ২০টি ভারতীয় ESKUF এবং ২০টি ভারতীয় BROCODE BIANCO বিয়ার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ২০টি ESKUF এর প্রতিটির মূল্য প্রায় ২ হাজার টাকা হিসেবে মোট ৪০ হাজার টাকা এবং ২০টি BROCODE BIANCO বিয়ারের প্রতিটির মূল্য প্রায় ১ হাজার টাকা হিসেবে মোট ২০ হাজার টাকা ধরা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিজানুর রহমান প্রকাশ মিজান (৩২), পিতা: মোঃ আনু মিয়া, মাতা: মৃত জামেলা বেগম এবং তার স্ত্রী মোছাঃ রাহেলা বেগম (২৭)। তাদের বাড়ি কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কল্যাণ সাগরের পূর্ব পাশে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

কসবা থানার মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার, দম্পতি গ্রেফতার

প্রকাশের সময় : ১২:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬