১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কুমিল্লা থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • প্রকাশের সময় : ১১:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 36

গোলাম কিবরিয়া বুড়িচং ব্রাহ্মণবাড়া  কুমিল্লার ব্রাক্ষণপাড়ায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬১-৪-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে এসব অবৈধ শাড়ি জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২ এপিল) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পৌনে ১টার দিকে ব্রাক্ষণপাড়ার শশীদল বিওপির টহলদল সীমান্ত পিলার ২০৬১-৪-এস এর শুন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ তেতাভূমি এলাকায় ভারতীয় অবৈধ ৬৯৩ পিস শাড়ি জব্দ করা হয়। জব্দকৃদ এসব শাড়ির বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। শাড়িগুলো কুমিল্লা কাষ্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।’

জনপ্রিয়

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লা থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশের সময় : ১১:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬