০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ — কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ

  • প্রকাশের সময় : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • 60

গোলাম কিবরিয়ার চ্যানেল এইচডি ২৪ কুমিল্লা,

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা (ইনসুরেন্স) চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, বন্যা বা অন্যান্য দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত না হন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
মন্ত্রী বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূলভিত্তি এবং দেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠী সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, ফসল বীমা চালু হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং কৃষকরা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।
তিনি জানান, কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কৃষি খাতে প্রণোদনা, সহায়তা এবং ঋণ সুবিধা সহজীকরণের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং তা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। দেশের কোনো মানুষ খাদ্য সংকটে পড়বে না—এমন নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মু. রেজা হাসান এবং নিত্যানন্দ কুণ্ডু। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমড়াতলী ইউনিয়নের ১,৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়

জনপ্রিয়

উত্তরা ল ইয়ার্স কমিউনিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ — কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ

প্রকাশের সময় : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬