১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জাম সহ গ্রে প্তার ২

  • প্রকাশের সময় : ১২:৫১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • 61

কেরানীগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। চক্রটি কোরবানির পশুর হাটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।
সোমবার গভীর রাতে কেরানীগঞ্জের ভাগনা মুজিবনগর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কাউসার আহমেদ (৫০) ও বাড়ির মালিক মো. কামাল হোসেন (৫১)। ঢাকার জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলীতে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম জানান, ‘ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি দল ওই ভবনের তৃতীয় তলায় অভিযান চালায় এবং তাদের গ্রেপ্তার করে।’
অভিযানের সময় কাউসারের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, বিশেষ জলছাপযুক্ত কাগজ, কালি, হ্যান্ড সিলার এবং তিনটি কাঠের ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরো জানান, ‘বড় মহাজন’খ্যাত কাউসার প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত। এর আগে তিনি ছয়বার গ্রেপ্তার হয়েছেন। কাউসারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। প্রতিবার জামিনে বের হয়ে তিনি পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল চক্রটি

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জাম সহ গ্রে প্তার ২

প্রকাশের সময় : ১২:৫১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬